মানিকগঞ্জের হরিরামপুরে কৃষক ও শিক্ষার্থীদের মাঝে ফল ও ঔষধি গাছের বিতরণ করা হয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষক ও শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরন করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৮০ জন কৃষকে ৫টি করে আম গাছের চারা ও ১২৫০ জন শিক্ষার্থীদের মাঝে ১ টি করে কাঠাঁল, বেল, নিম ও জাম গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান, কৃষি সম্প্রসারণ অফিসার জহিরুল ইসলাম শুভ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি অফিসার, কৃষক-কৃষাণী, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

