মরহুম নুরুল হুদা পাঠান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
83
ফাইল ছবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মরহুম নুরুল হুদা পাঠান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার ধীপুর ইউনিয়নের মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘ মাঠে স্বাগতিক মটুকপুর বনাম ফজুশার মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফজুশা একাডেমির খেলোয়াড় মো: কাউসারের একমাত্র গোলে খেলায় স্বাগতিক মটুকপুর কে ০-১ গোলে পরাজিত করে ফজুশা একাডেমি।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফ।

মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘের সভাপতি মোঃ শরিফুজ্জোহা পাঠান রিপন এর সভাপতিত্বে উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অবঃ) ঢাকা সেতারা বেগম, ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মোল্লা,বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সমাজ সেবক ডক্টর ওসমান গণি মামুন, মটুকপুর বেপারী বাড়ি জামে মসজিদের সভাপতি মাসকুর আহমেদ বেপারী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘের সাধারণ সম্পাদক সুমন বেপারী, আশরাফুল উলুম মাদ্রাসার সাধারণ সম্পাদক আলি আক্কাস বেপারী।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আবুল হাসেম বেপারী, সামসুল হক মোড়ল, মো: নুরু ইসলাম, আতিকুর রহমান, মো: শামীম, বিএম সুমন, মোঃ নুরুলআমিন, শরীফ, বাবু, রিফাত, সাচ্চি, নিলয়, সায়েম বেপারী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here