শেরপুরে বিএনপি নেতার সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

0
153
ফাইল ছবি

শেরপুরে জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: কামরুল হাসানকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক করায় সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নুর মোহাম্মদ গণ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানটির উদ্বোধন করেন ২নং চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: সেলিম রেজা।

জেলা কৃষকদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম আঙ্গুরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: কামরুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক মো: মোশারফ হোসেন, আজহার আলী।

আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক কামরুল হাসান বলেন, বিগত সরকারের সময় আমাদের এ এলাকা উন্নয়ন বঞ্চিত ছিল। তাই আমরা এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই।

পরে প্রীতি ফুটবল ম্যাচে উপজেলার চরশেরপুর ইউনিয়নের সেচ্চাসেবকদল, যুবদল ও ছাত্রদলের খেলোয়াড়রা অংশগ্রহণ করে। এ খেলায় স্থানীয় দর্শকরা উপভোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here