সকালে বাংলাদেশের ৪ উইকেট, তবুও বড় লিডের পথে শ্রীলংকা

0
67

বাংলাদেশের বিপক্ষে কলম্বো টেস্টে বড় লিগের পথে আগাচ্ছে শ্রীলংকা। প্রথম ইনিংসে বাংলাদেশকে ২৪৭ রানে গুটিয়ে দিয়ে ৬ উইকেট হারিয়ে এরই মধ্যে ৪০১ রান তুলে ফেলেছে স্বাগতিকরা। লিড দাঁড়িয়েছে ১৫৪ রানের।

তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে আছে দুই দল। শ্রীলংকার হয়ে এখন ব্যাটিংয়ে আছেন কুশল মেন্ডিস ও সোনাল দিনুশা। ওয়ানডে মেজাজে ব্যাট করা কুশল ৪৮ বলে ৪২ রান করে অপরাজিত আছেন। আর দিনুশা ব্যাট করছেন ৮ রানে।

শ্রীলংকা বড় লিডের পথে থাকলেও তৃতীয় দিনের প্রথম সেশনটা মন্দ যায়নি বাংলাদেশের। এই সেশনের ২৫ ওভারে ১১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। এখন শ্রীলংকার লিড দুই শ’র নিচে রাখাই লক্ষ্য তাইজুল ইসলাম-নাঈম হাসানদের।

আগের দিনের ২ উইকেটে ২৯০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলংকা। দলের সঙ্গে আর ১৫ রান যোগ হতেই পাথুম নিশাঙ্কাকে (১৫৮) ফিরিয়ে দেন বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তাইজুল ইসলাম। ধনাঞ্জয়া সিলভা (৭) কিংবা প্রবাথ জয়াসুরিয়ারাও (১০) টিকতে পারেননি বেশিক্ষণ। তবে চালিয়ে খেলেন ছয় ও সাত নম্বরে নামা কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস।

ওয়ানডে মেজাজে খেলা কামিন্দুকে থামান নাঈম (৪১ বলে ৩৩ রান)। তবে কুশল এখনো উইকেটে আছেন। তাকে থামাতে না পারলে বড় লিডের চাপে পড়বে টাইগাররা। এদিন উইকেটের দেখা পেয়েছেন নাহিদ রানা। যদিও ১৭ ওভারেই তাকে খরচ করতে হয়েছে ৮৩ রান। এছাড়া তাইজুলের ৪টি ও নাঈমের শিকার ২ উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here