ইসলা‌মী বিশ্ববিদ্যালয়ের বাসচাপায় পুলিশ সদস্য নিহত

0
55

দা‌য়িত্ব পালনকালে ইসলা‌মী বিশ্ববিদ্যাল‌য়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বা‌সের চাপায় পু‌লি‌শের এক সদস্য নিহত হ‌য়ে‌ছেন। আজ শ‌নিবার সকাল সা‌ড়ে ১০টায় কুষ্টিয়া সদর উপ‌জেলার ভাদা‌লিয়া এলাকায় হাইও‌য়ে থানার সাম‌নে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত পু‌লিশ কনস্টেবল হা‌ফিজুর রহমান (৩০) কু‌ষ্টিয়া চৌড়হাস হাইও‌য়ে থানায় কর্মরত ছি‌লেন। তি‌নি পাবনা জেলার চাট‌মোহর উপ‌জেলার জাগর‌কোল গ্রা‌মের আহম্মদ আলীর ছে‌লে।

ঘটনাস্থ‌লে থাকা চৌড়হাস হাইও‌য়ে থানার উপ-প‌রিদর্শক (এসআই) না‌জির আহ‌ম্মেদ ব‌লেন, ‘সকা‌লে থানার সাম‌নে কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়‌কে দা‌য়িত্ব পালন কর‌ছিলেন কন‌স্টেবল হা‌ফিজ। এ সময় কু‌ষ্টিয়ার দিক থে‌কে আসা ইসলামী ‌বিশ্ববিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী বহনকারী বাসটি এক‌টি ট্রাক‌‌কে ওভার‌টেক কর‌তে গে‌লে রাস্তার পা‌শে থাকা পু‌লিশ কন‌স্টেবল হা‌ফিজ‌কে চাপা দেয়। এতে ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়।’

কুষ্টিয়া চৌড়হাস হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন ব‌লেন, ‘বাস‌টি জব্দ ক‌রে থানায় নেওয়া হ‌য়ে‌ছে। চালক ও সহ‌যোগী পলাতক র‌য়ে‌ছেন। প্রয়োজনীয় কার্যক্রম শেষে লাশ প‌রিবা‌রের কাছ হস্তান্তর করা হ‌বে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here