ইরানিরা সন্তান হারিয়েছেন, কিন্তু সম্মান হারাননি: আব্বাস আরাঘচি

0
52

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে ইরানিরা সন্তান হারিয়েছে, কিন্তু সম্মান হারায়নি। অনেকে প্রাণ হারিয়েছে ও রক্ত দিয়েছে, কিন্তু এক ইঞ্চি মাটি কিংবা ইরানের মর্যাদায় ছাড় দেওয়া হয়নি।’

আজ শনিবার ১২ দিনের যুদ্ধে নিহতদের রাষ্ট্রীয় জানাজায় অংশ নিয়ে তেহরানে তিনি এসব কথা বলেন।

আরাঘচি বলেন, ‘ইরানের এই ক্ষয়ক্ষতি জাতীয় প্রতিরোধের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।’

ইরান ইন্টারন্যাশনাল সূত্রে জানা গেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি লিখেন, ‘রক্ত দিয়েছি, কিন্তু মর্যাদার প্রশ্নে এক ইঞ্চিও ছাড় দেয়নি ইরানিরা; সন্তান হারিয়েছে, কিন্তু সম্মান হারায়নি ইরানিরা। তারা (ইসরায়েল ও যুক্তরাষ্ট্র) হাজার হাজার টন বোমার নিচে দাঁড়িয়ে থেকেছে, কিন্তু আত্মসমর্পণ করেনি।’

আরাগচি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্থ অবকাঠামো সময়ের সঙ্গে সঙ্গে পুনর্নির্মাণ করা যাবে, কিন্তু একটি জাতির গর্ব যে কোনো কিছুর চেয়ে বেশি মূল্যবান।’

তিনি এই যুদ্ধকে ইরানের দীর্ঘ ইতিহাসে ‘মুক্তার মতো জ্বলজ্বল করবে’ এমন একটি মুহূর্ত হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে দেশটি বিশ্ববাসীর কাছে ‘আরও শক্তিশালী ও মর্যাদাশীল’ হয়ে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here