দেশে আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত

0
58

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় কারও মৃত্যু হয়নি।

আজ রোববার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ৩০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রোগী শনাক্ত হয়েছেন ১৩ জন।

চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২ জনের। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী। চলতি বছর মৃত্যু হওয়া রোগীদের মধ্যে ঢাকায় ৮ জন, চট্টগ্রামে ১০ জন, খুলনায় ৩ জন, সিলেটের ১ জন রয়েছে। এ পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৪৪ জনের নমুনা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ৫৪৮ জন। করোনাভাইরাসে শুরু থেকে আজ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ৯৩ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here