তৃণমূল পর্যায়ে বিএনপিকে সু সংগঠিত করতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন বিএনপি’র সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয় ।
(২৮জুন) শনিবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুর রউফ, উপজেলা বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক নুর নবী মাস্টারের সঞ্চালনায়, অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন মোঃ আতাউর রহমান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নাল মেম্বার,বিএনপির উদ্যোগে সমন্বয়ক সভায় সকল ওয়ার্ডের বিএনপি নেতা কর্মীদের নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডি আর বলেন,উপজেলা বিএনপি’তে কোন ভেদাভেদ নেই ঐক্যবদ্ধ নেতাকর্মীরা-নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরোও বলেন আপনারা দেখেছেন গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা নেতাকর্মীকে ফেলে রেখে আত্মীয়-স্বজন নিয়ে দিল্লিতে পালিয়ে গেছেন।
কিন্তু আমাদের নেত্রী মানবতার মা বেগম খালেদা জিয়া বহু হামলা, মামলার শিকার হয়েছেন,জেল খেটেছেন তারপরও তিনি দেশ ত্যাগ করেননি।এখন তিনি দিল্লিতে বসে নানা ষড়যন্ত্রের লিপ্ত হচ্ছে।এ ষড়যন্ত্রের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। একসাথে সবাইকে এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপি’র সহ-সম্পাদক শহীদ সরকার,সোনারগাঁ থানা তাঁতিদলের সাবেক সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা মোঃ জালাল উদ্দিন রুমি,মোঃ মহসিন সরকার,মোহাম্মদ সামাদ মেম্বার ,মোতালেব হোসেন, আতাউর রহমান,জুবায়ের আহমেদ চুন্নু,আলহাজ্ব মোঃ খবির উদ্দিন সাদেক ভুইয়া,অ্যাডভোকেট ফজলুল,আলমিন,সাদেক ভুইয়া, মোঃ মাসুদ রানা,দুলাল মিয়া মোঃমোফাজ্জল হোসেন মোঃ ইউসুফ,ওহাব মিয়া, রিপন, সানা, শহীদুল্লাহ,মোঃ আব্দুর রউফ, বাচ্চু মিয়া,সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন

