হাজারীবাগে পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

0
72

রাজধানীর হাজারীবাগে একটি বাসার পানির ট্যাংক পরিস্কারের সময় বিস্ফোরণে শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে তাদেরকে।

গতকাল শনিবার সন্ধ্যায় হাজারীবাগের টেনারিমোড়ে এই দুর্ঘটনা ঘটে। রাত ৮টার দিকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন বাসার মালিক জিয়া উদ্দিন (৪২), তার দুই মেয়ে ফারিয়া (২ বছর ৬ মাস) ও রাফিয়া (৭) এবং বেলাল হোসেন (৩৬) নামে এক শ্রমিক।

দগ্ধ ৪ জনকে হাসপাতালে নিয়ে আসা শাহপরান বলেন, ‘ট্যানারি মোড় এলাকার ৫১/এ নম্বর বাসায় পানির ট্যাংকি পরিষ্কারের সময় গ্যাস বিস্ফোরণ হয়। এতে বাসার মালিক, তার দুই মেয়ে ও এক শ্রমিক দগ্ধ হন। পরে আমরা তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।’

আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ‘দগ্ধদের মধ্যে বেলাল হোসেনের শরীরের ১৭ শতাংশ, জিয়াউদ্দিনের ৪ শতাংশ, তার মেয়ে ফারিয়ার ৫ শতাংশ ও আরেক মেয়ে রাফিয়ার ৬ শতাংশ দগ্ধ হয়ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here