কঠোর শাস্তি চান জামায়াত আমির

0
74

কুমিল্লার মুরাদনগরে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ রবিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

পোস্টে জামায়াত আমির লিখেছেন, ‘কুমিল্লার মুরাদনগরে একজন নারীর ওপর পাশবিক নির্যাতন একান্তই লজ্জাজনক একটি ঘটনা। লম্পটদের যে কোনো মূল্যে পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে।’

তিনি আরও লিখেছেন, ‘খুঁটির জোর যাই হোক, তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না। অন্যথায়, এই সমাজ আপাদমস্তক একটি জংলি সমাজে পরিণত হয়ে যাবে।’

এদিকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্ষণ মামলার গ্রেপ্তার প্রধান আসামি ফজর আলী। ভোর ৫টার দিকে তাকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন- মো. সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিক। তারা সবাই মুরাদনগর উপজেলার বাহারচর গ্রামের বাসিন্দা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here