ঢাকা আইনজীবী সমিতির ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা

0
56

ঢাকা আইনজীবী সমিতির প্রায় ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগ সমর্থিত বিগত তিন কমিটির ১১ জন সদস্যের বিরুদ্ধে আদালতে তিনটি মামলার আবেদন করা হয়েছে। আজ রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলাগুলোর আবেদন করা হয়। আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বাদীদের জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য সময় রেখেছেন।

২০২৪-২৫ মেয়াদের সাবেক সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত শাওন, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম মো. আক্তার হোসেন এবং ট্রেজারার ওমর ফারুকের বিরুদ্ধে মামলার আবেদন করেন বর্তমান কমিটির সহ সাধারণ সম্পাদক সৈয়দ মইনুল হোসেন অপু। এই মামলায় ১১ লাখ ২০ হাজার ৫১১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

২০২৩-২৪ মেয়াদের সভাপতি মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জোবায়ের, সহ-সাধারণ সম্পাদক শ্রী প্রাণনাথ ও ট্রেজারার বিবি ফাতেমা মুন্নির বিরুদ্ধে মামলার আবেদন করেছেন বর্তমান কমিটির ট্রেজারার আব্দুর রশীদ।

অন্যদিকে, ২০২২-২৩ মেয়াদের সভাপতি মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু এবং ট্রেজারার নুর হোসেনের বিরুদ্ধে ২ কোটি ৪৬ লাখ ৩৫ হাজার ৪০১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মোট তিনটি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রায় ১১ কোটি টাকার তহবিল আত্মসাতের অভিযোগ উত্থাপন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here