সারা দেশে গ্রেফতার আরও ১৩৬৩ জন

0
88
প্রতীকী ছবি

রাজধানী ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত বিশেষ অভিযানে একদিনে ১ হাজার ৩৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৮৮০ জন, এবং অন্যান্য অপরাধে ৪৮৩ জনকে গ্রেফতার করা হয়।

সোমবার (৩০ জুন) পুলিশ সদর দফতর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

পুলিশ সদর দফতর জানায়, রবিবার (২৯ জুন) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ বিপজ্জনক সরঞ্জামসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে— ১৬টি চোরাই মালামাল, একটি কুড়াল, দুটি কিরিচ, ৮টি চাপাতি, ১৬টি ছুরি, একটি টেটা, দুটি কোচ, পাঁচটি লোহার পাইপ, দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, একটি পাইপগান, চার রাউন্ড ১২ বোর শটগানের গুলি, দুটি সূঁইযুক্ত স্টিলের গিয়ার চাকু এবং একটি পিস্তল সদৃশ গ্যাস লাইটার।

পুলিশ জানায়, সন্ত্রাস, অস্ত্র ও চোরাচালানবিরোধী কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here