নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানিতে চাকরির সুযোগ

0
104

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ (এনপিসিবিএল) প্যানেল নিয়োগ বিজ্ঞপ্তি প্রাশ করেছে। প্রতিষ্ঠানটি আইনজীবী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের এনপিসিবিএলের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতা

• আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক এবং ঢাকায় বসবাসকারী হতে হবে।

• অ্যাডভোকেট হিসেবে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে হাইকোর্ট বিভাগে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

• এককভাবে ন্যূনতম ৩০টি এবং যৌথভাবে ৫০টি মামলা পরিচালনা ও নিষ্পত্তির অভিজ্ঞতা থাকতে হবে।

• অবসরপ্রাপ্ত জেলা জজ, যিনি বর্তমানে আইনজীবী হিসেবে কাজ করছেন, তিনিও আবেদন করতে পারবেন।

• সুপ্রিম কোর্ট আপিল বিভাগে এনরোলমেন্ট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

• আবেদনকারীর নিজস্ব মালিকানায় বা ভাড়ায় মানসম্পন্ন চেম্বার থাকতে হবে।

• সেই সঙ্গে অন্তত একজন সহযোগী আইনজীবী, একজন অ্যাডভোকেট ক্লার্ক ও একজন সহকারী কর্মচারী থাকা বাধ্যতামূলক।

• যদি চেম্বার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে থাকে, তবে প্রাধান্য পাবেন।

সুবিধাসমূহ

• প্যানেল আইনজীবী হিসেবে চুক্তির মেয়াদ হবে দুই বছর।

• এই অবস্থানে কোনো মাসিক বেতন বা সম্মানী দেওয়া হবে না।

• মামলা পরিচালনা, আইনি পরামর্শ বা সেবা দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত ফি প্রদান করা হবে।

• ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য এনপিসিবিএলের ওয়েবসাইটে অফিস আদেশ হিসেবে পাওয়া যাবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এনপিসিবিএলের নির্ধারিত ফরমে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদন করতে হবে। আবেদন ফরম এনপিসিবিএলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। আবেদনের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের স্বাক্ষরিত ও সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, পেশাগত সনদ, হালনাগাদ বার কাউন্সিলের এনরোলমেন্ট সনদ, অভিজ্ঞতাসহ সব সনদপত্রের অনুলিপি সংযুক্ত করতে হবে। সাক্ষাৎকারের সময় মূল কপি দেখাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, এনপিসিবিএল, ই-১৩/ডি, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স (৮ম তলা), আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

আবেদনের শেষ সময়: ২২ জুলাই ২০২৫।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here