বৃষ্টি হওয়ায় ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি

0
45

বৃষ্টি হওয়ায় আজ ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি এসেছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার বাতাসের মান ‘মাঝারি’ পর্যায়ে ছিল। সকাল ৯টা ৫০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৭৩ নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় রাজধানীর অবস্থান ৩২তম।

তালিকার শীর্ষে থাকা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসার স্কোর ১৭৯ অর্থাৎ সেখানকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এরপর রয়েছে চিলির সান্তিয়াগো। শহরটির স্কোর ১৬২ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। তৃতীয় নম্বরে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এই শহরটির দূষণমাত্রার স্কোর ১৬১ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। এরপর ১৫৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা এবং পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৫৫।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here