গাজায় ইসরায়েলি সেনা নিহত, আহত আরও ৩

0
59

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও ৩ জন।

গতকাল বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানিয়েছে।

নিহত দখলদার এই সেনার নাম সার্জেন্ট ইয়ানিভ মিখালোভিচ। তিনি সপ্তম সাঁজোয়া বিগ্রেডের ৮২ নং ব্রিগেডের ট্যাংক ক্রু ছিলেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, মিখালোভিচ উত্তর গাজায় ফিলিস্তিনি গোষ্ঠীর হামলায় নিহত হয়েছেন। ওই হামলায় এক ট্যাংক কমান্ডার এবং একই ব্যাটালিয়নের অপর এক সেনা গুরুতর আহত হয়।

এদিকে অন্য আরেকটি হামলায়ত কমান্ডো ব্রিগেডের ইগোজ ইউনিটের সদস্য গুরুতর আহত হয়।

আহত সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী।

গাজায় প্রায় ৯০০ ইসরায়েলি সেনার মৃত্যু

গত ৩০ জুলাই সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে সংবাদমাধ্যম কান নিউজ এক প্রতিবেদনে জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৮৮০ জন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছে আরও ৫ হাজার ৮৪৪ জন। এখন এ সংখ্যা আরও একজনে বেড়ে ৮৮১ জনে পৌঁছেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here