সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালক নিহত

0
76
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেকটি ট্রাকের পেছন দিক থেকে ধাক্কা দেওয়ার ঘটনায় এক চালক নিহত হয়েছেন।

বুধবার (২ জুলাই) গভীর রাতে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. হিমেল (২৪)। তিনি দিনাজপুর সদর উপজেলার গাবুরা গ্রামের আব্দুল লতিফের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, চালবোঝাই একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় বগুড়াগামী আমবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক হিমেল গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত উভয় ট্রাক জব্দ করে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here