অভ্যুত্থান নিয়ে কটূক্তি, মাদ্রাসাছাত্রকে পুলিশে দিল সহপাঠীরা

0
86

জুলাই অভ্যুত্থান নিয়ে কটূক্তি এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক শিক্ষার্থীকে মারধর করে পুলিশে দিয়েছে তার সহপাঠীরা। গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ঘটনাটি ঘট। এর পর থেকে পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত রাতুল অত্র প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। গাজীপুর মহানগররীর তারগাছ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতো রাতুল।

প্রতিষ্ঠানের অন্য শিক্ষার্থীরা জানান, রাতুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই অভ্যুত্থান নিয়ে কটূক্তি করতো। একইসঙ্গে একটি মেসেঞ্জার গ্রুপে অশালীন মন্তব্য এবং উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার পরিকল্পনায় লিপ্ত ছিল।

এ ছাড়াও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে মেসেঞ্জারে তার যোগাযোগের বিষয়টি জানাজানি হয়। এসব ঘটনার পর গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে মাদ্রাসার শরীয়ত উল্লাহ হলের ১০০৪ নম্বর রুমে রাতুলকে আটকে রাখে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

খবর পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং ছাত্রসংসদের নেতৃবৃন্দরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাতুলকে উদ্ধার করে হোস্টেল সুপারের কক্ষে নিয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে টঙ্গী পশ্চিম থানা পুলিশকে অবহিত করে।

মাদ্রাসার আলিম শ্রেণির শিক্ষার্থী তাওহীদ জিহাদ বলেন, ‘রাতুল মেসেঞ্জারে জুলাই অভ্যুত্থান বিরোধী গ্রুপ খুলে অশালীন মন্তব্য করার পরিকল্পনায় লিপ্ত ছিল। এসব বিষয় সাধারণ শিক্ষার্থীরা মেনে নেয়নি। তাই আমরা তাকে পুলিশে হস্তান্তর করেছি।’

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর বলেন, ‘তামিরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) ভিপি ইকবাল কবির, জিএস সাইদুল ইসলামসহ ওই সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় রাতুলকে পুলিশ হেফাজতে নেওয়ার ব্যবস্থা করেন। পুলিশের গাড়িতে তোলার সময়ও উত্তেজিত শিক্ষার্থীরা রাতুলকে মারধর করেন।’

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার পেছনের কারণগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য একই অভিযোগে একই প্রতিষ্ঠানের তিতুমীর হল থেকে গত গত ২ জুলাই আলীম পরীক্ষার্থী মেজবাহকে আটক করে পুলিশে হস্তান্তর করে শিক্ষার্থীরা।েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here