বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চলছে; বিএনপি নেতা রুবেল

0
95
ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক সাংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেছেন, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত দল হচ্ছে বিএনপি।

বিগত ১৬ বছরে সবচেয়ে বেশি মামলা-হামলার শিকার হয়েছে নেতাকর্মীরা। দেশের জন্য মানুষের জন্য ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে ঘুম, খুন ও হাজারো মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়িয়েছে। এই নেতাকর্মীদের সামনে মূল্যায়ন করতে হবে। বর্তমানে পাঁচ আগষ্টের পরে অনেকেই দলে এসে বিপ্লবী সেজে পদ দখলের চেষ্টা করছে। কিন্তু এটা হতে দেয়া হবেনা।

শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টায় ঝিনাইগাতীর আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের জন্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকেই বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতীক। তাই বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক শাহ্জাহান আকন্দ, সদস্য সচিব আব্দুল মান্নানসহ উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here