৪০০ হাজী নিয়ে আটকা পড়ল বিমান

0
59
ছবি: সংগৃহীত

মদিনা থেকে হজযাত্রী নিয়ে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর এটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আটকে যায়। এতে বিমানবন্দরটিতে প্রায় ২ ঘণ্টা ফ্লাইট অবতরণ এবং উড্ডয়ন বন্ধ ছিল।

শনিবার (৫ জুলাই) সকালে এ ঘটনা ঘটে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবির।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মদিনা থেকে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে চট্টগ্রামে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৮ আজ সকাল সাড়ে ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আটকা পড়ে।

যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটিকে বেলা ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে অ্যাপ্রোনে নিয়ে আসা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ইস্যুতে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল। এখন রানওয়ে স্বাভাবিক ও সচল রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here