মুন্সীগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সড়কের আগাছা পরিষ্কার করলো সংগঠনের সদস্যরা।
মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় শনিবার (৫জুলাই) সকাল ১০ টায় শুরু হয় এই কার্যক্রম।
এসময় মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি বাজার এবং আলদির লিংক রোডের রাস্তার পার্শ্ববর্তী আগাছা পরিষ্কার করেন সংগঠনের সদস্যবৃন্দ। বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এর সদস্য সামিয়া শারমিন জানান, মাকহাটি বাজার এবং আলদির লিংক রোডের পাশে অযত্নে বেড়ে ওঠা ঝোপঝাড় পরিষ্কার করে এখানে নতুন করে গাছ লাগানো হবে।

