সংবিধান নতুন করে লিখতে আপত্তি নেই: অ্যাটর্নি জেনারেল

0
55
ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সংবিধান নতুন করে লিখতে কোনো আপত্তি নেই।

শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অডিটোরিয়ামে তিনি এ কথা বলেন।

এদিন অডিটোরিয়ামে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় নিয়ে ছায়া সংসদ অনুষ্ঠিত হয়।

মো. আসাদুজ্জামান বলেন, নতুন করে সংবিধান লেখা যেতেই পারে। কিন্তু একইসঙ্গে আমাদের সংবিধান মুক্তিযুদ্ধে রক্তের বিনিময়ে লেখা ৭২-এর সংবিধান। আমি বিশ্বাস করি, এটি এখনও বিশ্বের ওয়ান অব দ্য ফাইনেস্ট কনস্টিটিয়েশন। বিতর্কিত সংশোধনীগুলো বাদ দিয়ে এটি আরও যুগোপযোগী করা সম্ভব।

তিনি বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন। এই নিষিদ্ধ সত্তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করছে, তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। নির্বাচনের আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠবে কি না, সেটা সরকারের পলিসির বিষয়।

রাজনৈতিক দলগুলোর মধ্যে যত ভিন্নমতই থাকুক, ফ্যাসিস্ট ফিরে আসার আশঙ্কা নেই বলেও মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here