আজ হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

0
42

পবিত্র আশুরার কারণে আজ রবিবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।তবে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক। তিনি জানান, আজ পবিত্র আশুরার দিন সরকারি ছুটির কারণে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ আছে। তবে আগামীকাল সোমবার থেকে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

হিলি চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম জানান, আশুরার কারণে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here