অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনালে বাংলাদেশ

0
64
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৮ ছেলেদের এশিয়া কাপ হকিতে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করেছে। রবিবার চীনের দাজহুতে তৃতীয় গ্রুপ ম্যাচে স্বাগতিকদেরকে ৫-২ গোলে হারায় তারা।

হংকংকে ৩-০ গোলে হারিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করে। তারপর শ্রীলঙ্কাকে ১৩-০ গোলে গুঁড়িয়ে দেয়।

তিন ম্যাচে তিন জয়ে মওদুদুর রহমান শুভর দল পুল এ-তে শীর্ষে। এক ম্যাচ হাতে রেখে তাদের পরে পাকিস্তান।

ইসমাইল হোসেন করেছেন জোড়া গোল। জনি ইসলাম, বিশাল আহমেদ ও অমিত হাসান লাল-সবুজের হয়ে একটি করে গোল করেন।

প্রথম কোয়ার্টারে আসে দুটি গোল। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ দেয় আরও দুটি গোল। শেষ অর্ধে এসেছে অন্য গোল। পাঁচ গোলের চারটি এসেছে ওপেন প্লে থেকে। অন্যটি পেনাল্ট কর্নারে।

চীন শেষ দুই অর্ধে একটি করে গোল শোধ দেয়।

মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে ফেভারিট পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচেই নির্ধারণ হবে গ্রুপ বিজয়ী এবং সেমিফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here