ভারতীয় পেসারের লজ্জা

0
39

ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে লজ্জার রেকর্ড গড়েছেন ভারতীয় পেসার প্রসিধ কৃষ্ণার। টেস্ট ক্রিকেটে অন্তত ৫০০ বল করেছেন এমন বোলারের মধ্যে সবচেয়ে বেশি রান দেওয়ার নজির গড়েছেন তিনি।

প্রসিধ মুক্তি দিয়েছেন তারই স্বদেশি বরুন অ্যারনকে। ইংল্যান্ডের ইনিংসের ৩২তম ওভারে প্রসিধ খরচ করেন ২৩ রান। ওই ওভারে ইংল্যান্ড ব্যাটার জেমি স্মিথের কাছে ভারতীয় পেসার হজম করেন একটি ছক্কা ও চারটি চার। টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার ক্ষেত্রে ভারতীয় বোলারদের মধ্যে প্রসিধের অবস্থান এখন চারে। তালিকার শীর্ষে আছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। ২০০৬ সালে লাহোরে টেস্টে পাকিস্তানের কাছে এক ওভারে ২৭ রান হজম করেছিলেন হরভজন। অল্পের জন্য তাকে ছাড়াতে পারেননি উত্তরসূরি।

সেটি না হলেও বড় একটা লজ্জার রেকর্ড হয়ে গেল ক্যারিয়ারের পঞ্চম টেস্ট খেলতে নামা প্রসিধের। টেস্ট ক্রিকেটে ইতোমধ্যে ৫৮৮ বল করেছেন তিনি। এ সময় ওভারপ্রতি ৫.২৮ রান দিয়েছেন ২৯ বছর বয়সী পেসার। তিনি পেছনে ফেলেছেন ভারতের বোলার বরুনকে। টেস্টে ১১৮৯ বল করেছেন তিনি। ওভারপ্রতি দিয়েছেন ৪.৭৭ রান।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে ১৩ ওভারে প্রসিধ রান দিয়েছেন ৭২। ওভারপ্রতি গড় ৫.৫০। প্রথম পাঁচ ওভারেই ভারতীয় পেসার দিয়েছিলেন ৫০ রান। ইনিংসে কোনো উইকেটও পাননি। ২০০৬ সালের পর টেস্টে এর চেয়ে বাজে বোলিং করেননি ভারতের আর কোনো বোলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here