শ্রীলংকান ওপেনারকে ফেরালেন তানজিম

0
54

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা শ্রীলংকার ওপেনার নিশান মাদুস্কাকে ফিরিয়েছেন তানজিম হাসান সাকিব। দলীয় তৃতীয় ওভারে নাজমুল হোসেন শান্তর ক্যাচে মাদুস্কাকে বিদায় করেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৬ রান করেছে শ্রীলংকা।

আজ মঙ্গলবার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লংকান অধিনায়ক চারিত আসালঙ্কা।

আগের দুই ম্যাচে দুদল একটি করে ম্যাচ জেতায় আজকের ম্যাচটি সিরিজ নির্ধারণী হিসেবে গড়াচ্ছে।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে একাদশে। ফিরেছেন পেসার তাসকিন আহমেদ, বাদ পড়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। তবে অপরিবর্তিত রয়েছে শ্রীলংকা একাদশ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ: নিশান মাদুস্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিত আসালঙ্কা (অধিনায়ক), জানিত লিয়ানাগে, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিতা ফার্নান্ডো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here