বরগুনায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

0
56
ছবি: সংগৃহীত

বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী।

মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলা শহরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বরগুনা সদর উপজেলার পরীরখাল এলাকার আব্দুল লতিফ মুসাল্লীর ছেলে মো. পারভেজ (৪০) ও বারেকের ছেলে মো. রাজিব।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা শহরের লঞ্চঘাট এলাকায় লেফটেনেল আশিকুর ইসলাম ইমন এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এসময় ১০ কেজি গাঁজাসহ মো. পারভেজ ও মো. রাজিব নামে দুটি জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহার দুটি মোবাইল জব্দ করা হয়। পরে তাদেরকে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here