কারিগরিতে পাসের হার ৬৮ দশমিক ৯ শতাংশ

0
123
ছবি: সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার কারিগরি শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত ফলাফল তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১৯টি কেন্দ্রে দুই হাজার ৯০১টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ৩৮ হাজার ২০৪ জন শিক্ষার্থী ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে এক লাখ এক হাজার ৭৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়।

কারিগরি শিক্ষা বোর্ডের মোট পাস করেছে ৭৩ দশমিক ৬৩ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৯৪৮ জন পরীক্ষার্থী।

উল্লেখ্য, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট ১৯ লাখ চার হাজার ৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ বছর ফলাফলে পাসের গড় হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here