রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা: জোভান

0
54

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। অন্যান্য বছরের তুলনায় এবারের পাসের হার তুলনামূলক কম। ফলাফল নিয়ে বিভিন্নজন সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের স্ট্যাটাস দিচ্ছেন। অনেকে আবার ফলাফল খারাপ করা শিক্ষার্থীদের মানসিকভাবে ভেঙে না পড়ার জন্য পরামর্শও দিচ্ছেন। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানও তার সোশ্যাল মিডিয়ায় এবারের ‘এসএসসি’র ফলাফল নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

লিখেছেন, ‘রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা কিন্তু তুমি মা-বাবার কলিজার টুকরা। এসএসসি ফল ইতোমধ্যে প্রকাশ হয়েছে।’

অভিনেতার কথার সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন নেটিজেনরা। সনিয়া আক্তার নামে একজন লিখেছেন, ‘সহমত খুবই সুন্দর কথা বলছেন।’ আরেকজনের মন্তব্য, ‘এরকম কত সার্টিফিকেট ঘরে পরে আছে কোনো কাজে আসেনি।’

বলা দরকার, এ বছর পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। আর চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। যা ২০২৪ সালের তুলনায় এবার প্রায় ১ লাখ পরীক্ষার্থী কম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here