প্রতিবেশী কানাডার উপর ৩৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকালবৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ট্রাম্প বলেন, বাকি দেশগুলির উপর ১৫ থেকে ২০ শতাংশ শুল্ক ধার্য করা হবে বলেই তিনি ঘোষণা করেছেন। তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি চিঠি প্রকাশ্য করেন তিনি।সেখানে ট্রাম্প ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে জানিয়েছেন, ১ আগস্ট থেকে এই শুল্ক চালু হবে। কানাডা প্রত্যাঘাত করলে শুল্ক আরও বাড়বে বলেও হুমকি দেন তিনি।
কানাডার উপর যুক্তরাষ্ট্রে রপ্তানি শুল্ক এপ্রিলে ঘোষিত ২৫ শতাংশ থেকে এক ধাক্কায় ৩৫ শতাংশ করা হয়েছে। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য সমঝোতার চেষ্টা চালাচ্ছেন তিনি। ট্রাম্প চিঠিতে লিখেছেন, ‘কানাডা যদি আমার সঙ্গে একযোগে কাজ করে যুক্তরাষ্ট্রে ফেন্টানিলের প্রবেশ বন্ধ করে, তাহলে আমি পরে শুল্কের এই হার পরিবর্তনের কথা ভাবব।’

