কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৯৭৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে মিরপুর জিয়া সড়ক এলাকায় মেহেরপুর হতে কুষ্টিয়াগামী ‘‘রবিন এক্সপ্রেস (কক্সবাজার-জ-০৪-০০২১) বাসে তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় এ মালামাল উদ্ধার করেছে বিজিবি।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ২৯ লাখ ২৭ হাজার ১০০ টাকা। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর মাদক ষ্টোরে জমা রাখা হয়েছে। এ বিষয়ে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছে।

