শেরপুরে কবরস্থানে শতাধিক খেজুর গাছের চারা রোপন

0
45
ফাইল ছবি

শেরপুরে কবরস্থানের বিভিন্ন জায়গায় শতাধিক পরিবেশবান্ধব খেজুর গাছের চারা রোপন করা হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’ এর উদ্যোগে শুক্রবার (১১ জুলাই) বিকেলে শহরের পৌর কবরস্থানে এসব খেজুর গাছের চারা রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন, পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর সভাপতি ও শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদসহ গ্রীন বয়েজ ও আজকের তারুণ্যের বিভিন্ন স্তরের সদস্যরা।

আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, প্রতি বছরের ন্যায় আমরা এবারও আজকের তারুণ্যের পক্ষ থেকে মাসব্যাপী পরিবেশবান্ধব তাল ও খেজুরসহ বিভিন্ন বৃক্ষের চারা রোপণ করছি। এরই ধারাবাহিকতায় আজ পৌর কবরস্থানে শতাধিক খেজুর গাছের চারা গাছ রোপন করা হয়েছে। পরবর্তীতে শহরের বিভিন্নস্থানে আরও কয়েক’শ খেজুর গাছ ও তাল গাছের চারা রোপন করা হবে।

গ্রীন বয়েজ এর সভাপতি সাংবাদিক রফিক মজিদ বলেন, সারা বিশ্ব যখন জলবায়ু পরিবর্তনের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে ঠিক তখনই শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের উদ্যোগে পরিবেশবান্ধব তাল ও খেজুরসহ বিভিন্ন গাছের চারা রোপন করছে, যা প্রশংসার দাবিদার। আমাদের দেশ থেকে দেশীয় বিভিন্ন পরিবেশবান্ধব গাছ প্রায় বিলুপ্তের পথে, এসব গাছের সাথে পরিচিতি করতে এই বৃক্ষরোপণ কর্মসূচি আগামী প্রজন্মকে সহায়তা করবে বলে মনে করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here