বিচার-সংস্কারের পর নির্বাচন, বিএনপি এ কথা শুনতে চায় না: মঈন খান

0
71

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন—বিএনপি এ কথা আর শুনতে চায় না।

আজশনিবার বেলা ১১টায় রাজশাহীর ভুবন-মোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ফরম বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মঈন খান।

তিনি বলেন, সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে।

ড. মঈন খান বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের মূল দাবি একটাই—জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। বিচার ও সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার যুক্তি আর চলবে না।’

ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আচরণ করা থেকে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে বিএনপির পুরোনো সদস্যদের নবায়ন ফরম এবং নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদ আলী ঈশা ও সদস্যসচিব মামুন-অর-রশীদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here