গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কনসার্ট ও ড্রোন শো

0
98

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিশেষ আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আগামী সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জমকালো এই আয়োজন। যেখানে একসঙ্গে মিলবে সিনেমা প্রদর্শনী, কনসার্ট ও ড্রোন শো।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের স্মরণে এবার বড় পরিসরের এ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রদর্শিত হবে বিশেষ ৪টি সিনেমা- ‘জুলাই উইমেন’, ‘দীপক কুমার গোস্বামী’, ‘জুলাই বিষাদ সিন্ধু’ এবং ‘জুলাই বীরগাথা’। সাথে থাকবে শহীদ পরিবারগুলোর স্মৃতিচারণ, যারা এই আন্দোলনের গুরুত্বপূর্ণ সাক্ষী ও অংশীদার ছিলেন।

এই আয়োজনের অন্যতম আকর্ষণ ‘উইমেন ডে কনসার্ট’। এতে গান পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী সায়ান, ইলা লালা, এফ মাইনর, পারসা মাহজাবিন ও এলিটা করিম। সবশেষে রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে চোখধাঁধানো ড্রোন শো উপভোগ করতে পারবেন দর্শকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here