শেরপুরে বিএনপি নেতাকে গণসংবর্ধনা

0
79
ফাইল ছবি

শেরপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজের সাবেক জিএস ফজলুর রহমান তাঁরাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে স্থানীয় নলজোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, ইউনিয়ন বিএনপির সভাপতি হাতেম আলী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাদাসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে তারা বলেন, বিএনপির বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে। ফ্যাস্টিস্ট দোসররা ঘাপটি মেরে থেকে দেশকে বিশৃঙ্খলা করার অপচেষ্টা করছে। সোহাগ হত্যার বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার, বিএনপি এ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চায়।

তিনি আরও বলেন, দল যদি মনোনয়ন দেয়, তাহলে আগামী নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে এমপি নির্বাচন করতে চান। এ আসনে আমাকে মনোনয়ন দিলে জনগনের ভোট ও সমর্থন আমি পাবো। সভায় দলীয় নেতাকর্মীদের দাবি প্রতিবারই নকলায় এমপি থাকে এবার নালিতাবাড়ী বাসিন্দারা এই উপজেলার একজনকে এমপি হিসেবে দেখতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here