কুয়েত-মৈত্রী হাসপাতালে বৈকালিক সিজারিয়ান সেকশন কার্যক্রম শুরু

0
40

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের নির্দেশনায় হাসপাতালে বৈকালিক সিজারিয়ান সেকশন কার্যক্রম উদ্বোধন করা হয়।

গতকাল শনিবার বিকেলে বৈকালিক এই সিজারিয়ান সেকশন কার্যক্রম শুরু হয়।

এর আগে গত ৮ জুলাই মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় সম্প্রতি কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় এই হাসপাতালে বৈকালিক সিজারিয়ান সেকশন শুরু করার নির্দেশনা প্রদান করেছিলেন।

মূলত, এরই ধারাবাহিকতায় পরিচালক, হাসপাতাল ও ক্লিনিক, স্বাস্থ্য অধিদপ্তর মহোদয়ের নির্দেশনায় শনিবার বেলা সাড়ে ৩টার দিকে হাসপাতালে বৈকালিক সিজারিয়ান সেকশন কার্যক্রম উদ্বোধন করা হয়।

এই কার্যক্রমের প্রথম রোগী ছিলেন ২৮ বছর বয়সী আরিফা। তিনি ফরিদাবাদের বাসিন্দা।আরিফা এসেছিলেন 36 weeks pregnancy with premature rupture of membrane with scar tenderness সমস্যা নিয়ে। তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। এটি তার ২য় সন্তান। মা এবং সন্তান দুই জনই সুস্থ আছেন।

এই কার্যক্রমে সার্জন, এনেসথেসিওলজিস্ট, শিশু বিশেষজ্ঞ ছাড়াও উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের তত্ত্বাবধায়ক, সহকারী পরিচালক, বিভাগীয় প্রধান গাইনি ও প্রসূতি, আবাসিক মেডিকেল অফিসার, গাইনি বিভাগে কর্মরত কনসালটেন্ট এবং মেডিকেল অফিসারবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here