শেরপুর কারাগারে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচি শুরু

0
52

‘বাসা-বাড়ির আঙ্গিনা, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি’ এ শ্লোগানে শেরপুর জেলা কারাগারে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা কারাগারের ভারপ্রাপ্ত সুপার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাকিল আহমেদ কারা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলার আব্দুস সেলিম, ডেপুটি জেলার সেলিনা আক্তার রেখা, শেরপুর জেলা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আজিজুল হক আজিজ, সহ-সভাপতি আরমান খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন পাঠান প্রমুখ।

পরে পরিচ্ছন্নতা কাজে শেরপুর জেলা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার কর্মীরা সহযোগিতা করছে।

উদ্বোধনকালে ভারপ্রাপ্ত সুপার শাকিল আহমেদ বলেন, বন্দীদের নিরাপদ রাখতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া বন্দীদের মন ও শরীর ভালো রাখতে কারাগারে বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here