অশোভন আচরণের শাস্তি পেলেন সিরাজ

0
111

অবশেষে জল্পনাই বাস্তব হলো। লর্ডস টেস্টের পঞ্চম দিনের খেলা শুরুর আগেই শাস্তি পেলেন ভারতের পেসার মোহম্মদ সিরাজ। ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটকে আউট করার পর অশোভন আচরণের জন্য ম্যাচ ফি’র ১৫ শতাংশ কাটা হয়েছে সিরাজের, সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি ডিমেরিট পয়েন্ট।

এই নিয়ে ২৪ মাসের মধ্যে দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট পেলেন সিরাজ। নিয়ম অনুযায়ী, চারটি ডিমেরিট পয়েন্ট হলে একটি টেস্ট ম্যাচে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে তাকে। ফলে এখন থেকে আরো সতর্ক থাকতে হবে ভারতীয় এই পেসারকে, কারণ মাঠে উত্তেজিত আচরণ তাকে বারবার আম্পায়ারের নজরে ফেলতে পারে।

ঘটনাটি ঘটেছিল লর্ডস টেস্টের ষষ্ঠ ওভারে। সিরাজের একটি শর্ট বল পুল করতে গিয়ে বেন ডাকেট আউট হন — মিড অনে জসপ্রীত বুমরাহ ক্যাচ নেন। এরপরই সিরাজ ডাকেটের সামনে গিয়ে উত্তেজিত ভঙ্গিতে “কাম অন, কাম অন” বলে চিৎকার করতে থাকেন। ভারতের আরও কয়েকজন খেলোয়াড় যোগ দেন উদ্‌যাপনে, তবে ডাকেট কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ড্রেসিং রুমের দিকে হাঁটতে থাকেন।

ঠিক তখনই কাঁধ দিয়ে ডাকেটকে হালকা ধাক্কা দেন সিরাজ। আইসিসি আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের দায়ে তাকে শাস্তি দেওয়া হয়।

যদিও জরিমানার অঙ্ক বড় নয়, তবে ভবিষ্যতে আরও দুটি ডিমেরিট পয়েন্ট পেলে টেস্ট নির্বাসনের শঙ্কা রয়েছে সিরাজের ওপর। মাঠে আবেগ নিয়ন্ত্রণে রাখা এখন তার জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here