বরগুনায় নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে নথিপত্র

0
134
ছবি: সংগৃহীত

বরগুনা জেলা নির্বাচন অফিস কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন ধরনের কাগজপত্রসহ কয়েকটি কম্পিউটার ও বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে যায়।

সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

জেলা নির্বাচন অফিস কার্যালয় সূত্রে জানা যায়, সকালে দায়িত্বরত নাইটগার্ড অফিসের পর্দা টানিয়ে যান। এরপর অফিসের পরিচ্ছন্নতা কর্মী কাজ করতে গিয়ে একটি রুমের মধ্যে কটকট শব্দ শুনতে পান। পরে তিনি অন্য লোকজনকে বিষয়টি জানালে তারা এসে অফিসের হিসাব শাখার একটি রুমে আগুন জ্বলতে দেখেন।

পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রেণে আনতে সক্ষম হোন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বরগুনা জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান বলেন, পরিচ্ছন্নতাকর্মী কাজ করছিল। এ সময় একটি রুম থেকে কটকট শব্দ শুনে অন্যদের জানালে তারা এসে একটি রুমে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সে সময় অনেকেই ঘুমিয়ে ছিল, যে কারণে ওই রুমটি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্য রুমগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছে।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, সকাল ৭টা ২৬ মিনিটের সময় আমরা আগুন লাগার খবর পাই। স্টেশন কাছাকাছি হওয়ায় দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে পাশে থাকা মূল স্টোরে আগুন ছড়াতে পারেনি। শুধু হিসাব শাখার একটি রুমেই আগুন সীমাবদ্ধ ছিল এবং সেখানে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিন এবং কিছু ফাইলপত্র পুড়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু নাইটগার্ডসহ অফিসের বিভিন্ন লোকজন আছেন বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here