নারায়ণগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন

0
161
ফাইল ছবি

নারায়ণগঞ্জে প্রথমবারের মতো ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) এই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন,“আমাদের লোকদের যেভাবে হত্যা ও অঙ্গহানি করা হয়েছে, তার বিচার অবশ্যই হবে। বিচার প্রক্রিয়া এগিয়ে চলেছে এবং আমাদের শাসনামলেই এসব হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে।”

তিনি আরও বলেন,“গত পনেরো বছর দেশে যে ফ্যাসিস্ট শাসন চলেছে, জনগণ সেই শাসনব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে।এখানে যারা শহীদ হয়েছেন—তাঁদের আত্মত্যাগ বৃথা যাবে না।

ড.আসিফ নজরুল জানান, জুলাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর তদন্তে ইতোমধ্যে অগ্রগতি হয়েছে।চেষ্টা চলছে ৫ আগস্টের আগেই চার্জশিট প্রদানের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা এবং নিহত-আহত পরিবারের সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,জুলাই মাসে গণআন্দোলনের শহীদদের স্মরণে সারাদেশে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে নির্মিত স্মৃতিস্তম্ভটি এই ধারাবাহিক উদ্যোগের প্রথম বাস্তবায়ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here