শেরপুরে সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন

0
117
ফাইল ছবি

গোপালগঞ্জে এনসিপির গাড়ি বহরে হামলার প্রতিবাদে শেরপুরে সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসময় নানা শ্লোগান দেন তারা।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে শহরের অষ্টমীতলায় এলাকায় শেরপুর-ঢাকা সড়ক ব্লক করে এ কর্মসূচি পালন করা হয়। এর ফলে শেরপুরের সাথে ঢাকা ও উত্তরবঙ্গে চলাচলের সকল যানবাহন প্রায় দুই ঘন্টাব্যাপী বন্ধ হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয় সড়কে।

এসময় প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান, মুখ্য সংগঠক মোর্শেদ জিতু, এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী তান্না ইসলাম, সদস্য রাশেদ ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো বাংলার মাটিতে রয়েছে। এর নমুনা আজ দেখা গেছে গোপালগঞ্জে। এখানে এনসিপির কর্মসূচি ঘিরে আওয়ামী ফ্যাসিবাদরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। আমরা বলতে চাই, জুলাই বিপ্লবীদের এসব করে কোনোভাবে দমানো যাবে না বলে হুঁশিয়ারি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here