গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

0
68
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারিকৃত কারফিউর সময় অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) থেকে এই কারফিউ চলমান থাকবে। তবে এর মধ্যে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘণ্টা কারফিউ শিথিল রাখা হবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ কথা জানায়।

নোটিশে বলা হয়, গতকাল (১৬ জুলাই, ২০২৫) রাত ৮টা থেকে আজ (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে চলমান কারফিউ আগামীকাল (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে।

আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলবে।

এর আগে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়। বুধবার রাত ৮টা থেকে শুরু হয় এ কারফিউ, চলে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here