প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দীন পরিবারের সৌজন্য সাক্ষাৎ

0
71
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পরিবার পরিজন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তাজউদ্দিন পরিবারের সদস্যরা।

এ সময় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে তাজউদ্দীন পরিবার।

এ আমন্ত্রণপত্র পৌঁছে দেন তাজউদ্দীনের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ এবং ছেলে তানজিম আহমদ সোহেল তাজ।

এসময় শারমিন আহমদের লেখা তাজউদ্দীন আহমদ: নেতা ও পিতা বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here