ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ছেলে-মা-বাবার

0
76

গাজীপুরের কালিয়াকৈরে আঞ্চলিক সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়া বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া জেলা ধনুট উপজেলা ঈশ্বরঘাট এলাকার ছবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৭), তার স্ত্রী নাসরিন আক্তার (৩২) ও তাদের ছেলে আবু হুরায়রা (১০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মাওনা এলাকা থেকে ৫ যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দেয় সিএনজিচালিত অটোরিকশাটি। পথে ফুলবাড়িয়া ইউনিয়নের বড় চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ভেতরে থাকা বাবা জাহিদ ও তার ছেলে নিহত হন। পরে জাহিদের স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং নিহতদের মরদেহ উদ্ধার করি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here