‘ফুটবলে আগে দর্শক পাওয়া যেত না, এখন টিকিট পাওয়া যাচ্ছে না’

0
99

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি বলেছেন, ‘বাফুফের যে কাজগুলো বর্তমানে পরিচালিত হচ্ছে- তার মাধ্যমে ফুটবলে আগ্রহ ও উন্মাদনা শুরু হয়েছে। আগে স্টেডিয়াম খেলা দেখতে দর্শক পাওয়া যেত না। আর এখন দর্শক আছে, টিকিট পাওয়া যাচ্ছে না। এটিই হচ্ছে সবচেয়ে বড় আগ্রহ ও উন্মাদনা। ফুটবলগে এগিয়ে নিতে বাফুফে একটি বিরাট পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। ফুটবলে যে আগ্রহ-উন্মাদনা তৈরি হয়েছে, তা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করছি।’

আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরে ক্রীড়া সামগ্রীর প্রতিষ্ঠান স্টার স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর পৌর শহরের হাসপাতাল সড়কে তন্তুবায় সমিতি ভবনের নিচে দোকানটি উদ্বোধন করা হয়।

লক্ষ্মীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি হ্যাপি আরও বলেন, ‘বাফুফের উদ্যোগে সারাদেশে খেলার আয়োজন করা হয়েছে। এর মধ্যে অনুর্ধ্ব-১৫, আমাদের লক্ষ্মীপুরও খেলেছে। অনুর্ধ্ব-১৭ এর খেলা খুব শিগগিরই শুরু হয়ে যাবে। ৩০ জুলাই থেকে এফএ কাপ মহিলা টিম আন্তঃজেলা খেলা শুরু হবে। বাফুফের মাধ্যমে তারুণের উৎসব উপলক্ষে সারাদেশে খেলার আয়োজন করা হচ্ছে। বাফুফের মহিলা টিম এএফসি কোয়ালিফাই করেছে। আমরা আশা করছি এএফসি কোয়ালিফাই থেকে ফাইনালে খেলবো। আগামি দিনে মহিলা ওয়ার্ল্ড কাপেও খেলবে বাংলাদেশ।’

প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মোরশেদ আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী কামরু, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, ক্রীড়া সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রব শামীম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মহসিন কবীর স্বপন ও লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জুয়েল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here