ভোলায় সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

0
53

ভোলার চরফ্যাশন উপজেলায় ১০টি গুদামে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের ভোলা বেইস।

শনিবার (১৯ জুলাই) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত চরফ্যাশন বাজারে এ অভিযান চালানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্টগার্ডের ভোলা বেইস ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে চরফ্যাশন বাজারে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ১০টি গুদাম তল্লাশি করে প্রায় ১৪ কোটি ৫২ লাখ টাকা মূল্যের ৫ লাখ মিটার নতুন কারেন্ট জাল, ৫ লাখ মিটার চরঘেরা জাল, ১ লাখ মিটার মশারি জাল, ৩ হাজার পিস চায়না দুয়ারি জাল,৪ পিস বেহুন্দি জাল এবং ২০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন,পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়েছে এবং নিষিদ্ধ পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here