সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর বিএনপিতে ঠাই নাই; দোলন

0
158
ফাইল ছবি

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন দোলন বলেন, টঙ্গীবাড়ীতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর বিএনপিতে ঠাই নাই। আমাদের দলের ভিতরেও যদি এই ধরনের লোক থাকে তাহলে আমাদের কাছে বললে সাথে সাথেই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো।

শুক্রবার বিকেল ৪ টায় বালিগাও ইউনিয়নের নয়াগাও তার নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন জনগণের পক্ষে থাকতে। জনগণের আপদে বিপদে পাশে থেকে কাজ করতে। সেই সাথে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের দলের কিংবা দলের অন্যান্য অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী যদি জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধেও কঠিন পদক্ষেপ নেওয়ার নির্দেশনা রয়েছে। এসময় সাংবাদিকদের সহায়তা চেয়ে তিনি বলেন, আপনাদের কাছে বিভিন্ন এলাকার খবরাখবর থাকে। আপনাদের কাছে যদি বিএনপি কিংবা অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ের খবর পান তাহলে আমাদেরকে জানাবেন আমরা তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here