পায়রা বন্দরকে অর্থনৈতিক করিডর হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে: নৌ উপদেষ্টা

0
45

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ভৌগলিক অবস্থান, সরলরৈখিক ও প্রশন্ত চ্যানেল, বহুমুখী যোগাযোগ ব্যবস্থা এবং দেশের মধ্য-দক্ষিণাঞ্চলে একটি সম্ভাবনাময় অর্থনৈতিক করিডোর গড়ে তোলার লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে পায়রা বন্দর প্রতিষ্ঠা করা হয়।

রবিবার (২০ জুলাই) সকাল ১০টায় কুয়াকাটা সিকদার রিসোর্ট এন্ড ভিলাস মিলনায়তনে ‘পায়রা বন্দরের মাস্টার প্ল্যান’ সম্পর্কিত একটি সেমিনারে নৌপরিবহন উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

তিনি বলেন, এই বন্দর ব্যবহারে আধুনিক ইক্যুইপমেন্ট সমৃদ্ধ ৬৫০ মিটার দীর্ঘ জেটি সুবিধা থাকছে। তিন লাখ ২৫ হাজার বর্গমিটার ব্যাকআপ ইয়ার্ড সুবিধা, দশ হাজার বর্গমিটার আধুনিক সিএফএস, সুপ্রসন্ত ও সরল রৈখিক চ্যানেলে নিরাপদ নেভিগেশন সুবিধা থাকছে। ৪০ থেকে ৫০ হাজার মেট্রিকটন কার্গো বোঝাই ২২৫ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থ বিশিষ্ট প্যানামেক্স আকৃতির জাহাজ চলাচলের সুবিধা থাকছে। ৩০০০-৩৫০০ টিইউএস কন্টেইনার) সুবিধা। জটবিহীন বার্থিং/আন-বার্থিং সুবিধা রয়েছে । একই সঙ্গে ইনার চ্যানেলে ১৫টি বাণিজ্যিক জাহাজের ট্রান্সশিপমেন্ট সুবিধা থাকছে।

এছাড়া ঢাকা ও অন্যান্য অঞ্চলের সাথে নদীপথে সময় ও ব্যয় সাশ্রয়ীভাবে জোয়ার-ভাটার অপেক্ষা ছাড়া সংযোগ সুবিধা রয়েছে। কন্টিনজেন্সি এ্যাংকোরেজ সুবিধার নপাশাপাশি সুবিশাল ও সুপ্রশস্ত আধুনিক কার পার্কিং শেড ব্যবহার, সায়শ্রী ট্যারিফ রেইট সুবিধা (গড়ে ২০ – ৩০ % কম) রয়েছে। সড়ক পথে কার্গো পরিবহনে থাকবে যানজটবিহীন সুবিধা। বন্দরটি আগমি ২০২৬ সালের জুলাই মাসে প্রথম টারমিনাল অপারেশনাল করার লক্ষ্য নিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। এই বন্দর থেকে প্রযুক্তিবান্ধব অটোমেটেড অপারেশন ও স্মার্ট গ্রাহক সেবা দেওয়ার পরিকল্পনা নিশ্চিত করা হচ্ছে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত এ সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সামরিক ও বেসামরিক সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বন্দর ব্যবহারকারী-অংশীজন, মাস্টারপ্ল্যান প্রনয়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডের রয়্যাল হাসকোনিং ডিএইচভি এর প্রতিনিধিগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল। তিনি ২০২৬ সালের জুলাই মাস হতে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল অপারেশনাল করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার প্রস্তৃতি ও সহযোগিতা আহবান করেন। এছাড়া ড্রেজিংসহ অত্যাবশ্যক কয়েকটি কাজ সম্পাদনে তিনি সরকারের সহায়তা কামনা করেন। অনুষ্ঠানে পায়রা বন্দরের মাস্টার প্ল্যান প্রকল্পের উপর সূচনা বক্তব্য উপস্থাপন করেন বুয়েট টিমের লিড কনসালটেন্ট অধ্যাপক ড.ইশতিয়াক আহমেদ।

এর পর পায়রা বন্দরের মাস্টার প্ল্যান প্রকল্পের নেদারল্যান্ডসভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান রয়্যাল হাসকোনিং ডিএইচভি এর টিম লিডার মেনো মুইজ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর মোহাম্মদ আব্দুল কাদের পায়রা বন্দরের উন্নয়ন, অগ্রগতি এবং ভবিষৎ পরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন দেন। সেমিনারের দ্বিতীয় সেশনে বিভিন্ন অংশীজনের পক্ষ হতে মাস্টার প্ল্যাান ও সামগ্রিকভাবে পায়রা বন্দরের অগ্রগতি বিষয়ক মন্তব্য ও পরামর্শ প্রদান করা হয়।

একটি সমুদ্র বন্দর প্রতিষ্ঠার ক্ষেত্রে মাস্টারপ্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি কেবল একটি অবকাঠামোগত পরিকল্পনা নয়, বরং একটি সমন্বিত, টেকসই ও দীর্ঘমেয়াদি উন্নয়ন রূপরেখা, যা প্রযুক্তিগত বিশ্লেষণ, পরিবেশগত প্রভাব, ভবিষ্যৎ চাহিদা ও বিনিয়োগ পরিকল্পনার নির্দেশনা প্রদান করে।

মাস্টারপ্ল্যানে বন্দরের সম্ভাব্য বিস্তৃতি, জেটি, টার্মিনাল, কনটেইনার ইয়ার্ড, প্রশাসনিক ভবন, ওয়্যারহাউজ ইত্যাদি স্থাপন সংক্রান্ত পরিকল্পনার পাশাপাশি ট্রাফিক ফোরকাস্টিং স্টাডির মাধ্যমে পণ্য চলাচলের পূর্বাভাস, চ্যানেলের অবস্থা, সিলটেশন হার, ড্রেজিংয়ের পরিমাণ ও ধরণ ইত্যাদি নির্ধারণ করা হয়। পাশাপাশি বিদ্যুৎ, পানি, জ্বালানি, সড়ক, রেল এবং টেলিকমিউনিকেশনসহ প্রয়োজনীয় ইউটিলিটি সংযোগের রূপরেখাও মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here