মেহেরপুরের গাংনীতে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল

0
214

বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে মেহেরপুরের গাংনী উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। তবে হরতালের সমর্থনে কেউ মাঠেও নেই।

রোববার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে গাংনী শহরের প্রধান সড়কে হরতালবিরোধী বিক্ষোভ থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন এবং গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়।

এদিকে হরতালের কোনো প্রভাব পড়েনি মেহেরপুর জেলায়। অফিস আদালত, দোকানপাট এবং যানবাহন চলাচল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here