২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নেতৃত্ব তারেক-মাসুদ

0
58

২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা তারেক আহমেদ বেগ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মাসুদ আলম বিপিএম। উভয়ই বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদে দায়িত্ব পালন করছেন।

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর পুলিশ অফিসার্স মেসে অনুষ্ঠিত ব্যাচ সভায় অ্যাসোসিয়েশনের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তারা আগামী দুই বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, মো. মোতাহার হোসেন এবং কামারুম মুনিরা। সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি খুব শিগগিরই ঘোষণা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here