বিমান বিধ্বস্তে আহতদের বহনে মেট্রোরেলে রিজার্ভ বগি

0
158

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের বহনের জন্য মেট্রোরেলের একটি বগি রিজার্ভ রাখা হয়েছে। আজ সোমবার পুলিশ সদর দপ্তর থেকে এক বর্তায় এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আহতদের বহন করার জন্য মোট্রোরেলের নারী বগির পাশের বগি অর্থাৎ সামনের দিক থেকে দ্বিতীয় বগি রিজার্ভ রাখা হয়েছে।

এর আগে আইএসপিআর জানিয়েছে, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) এই দুর্ঘটনায় পাইলটসহ অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ অন্তত ৬০ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here